রাজশাহীর মোহনপুরে হতদরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিসিডিবি এর আয়োজনে অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।১২ই জানুয়ারি সোমবার সকাল ১০,০০ টার দিকে সিসিডিবি অফিস প্রশিক্ষণ কক্ষে ১৭৫ জনের মাঝে এই কম্বল গুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
এই সময় উপস্থিত ছিলেন এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, শাখা ব্যবস্হাপক নরোত্তম কুমার পাল, হিসাবরক্ষক শ্যামল কুমার, মাঠ সংগঠক শরিফুল ইসলাম, মাজেদ, নয়ন, মিজানুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
