বারোমাসি কাঁঠালের জাত উদ্ভাবন করলো বিএডিসি উদ্যানে
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী নওদাপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি উদ্যানে বারোমাসি কাঁঠালের জাত উদ্ভাবন বা উৎপাদন নিশ্চিত করায় বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
সাধারণত কাঁঠাল একটি মৌসুমী ফল, যা বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া যায়। তবে বারোমাস জাতের ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায়।এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এটি বছরের যেকোনো সময় ফল দিতে সক্ষম। ফলে বছরের অন্য সময়েও পুষ্টির চাহিদা পূরণ হবে।
নতুন জাতগুলো সাধারণত প্রচলিত জাতের তুলনায় বেশি উৎপাদনশীল হয়। এছাড়া বিএডিসি যেসব উন্নত জাত নিয়ে কাজ করে, সেগুলোতে ফলের আকার মাঝারি এবং কোষগুলো মিষ্টি ও রসালো রাখার চেষ্টা করা হয়। এবং সিজিন ছাড়া কাঁঠাল বাজারে পাওয়া গেলে কৃষকরা অনেক বেশি দাম পাবেন।
কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এর পুষ্টিগুণ অপরিসীম। তবে সিজিনাল আধিক্যের কারণে অনেক সময় কাঁঠাল নষ্ট হয় বা কৃষকরা ন্যায্য দাম পান না। বারোমাসি জাতটি সফলভাবে ছড়িয়ে দিতে পারলেই খাদ্য নিরাপত্তায় সারা বছর ফলের জোগান থাকবে। এবং বিদেশি বাজার গুলোতে বারোমাস ফলের চাহিদা সবসময় বেশি থাকে।
