তানোরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর তানোরে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘ক্যাব’। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় ৫২ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহে কম্বল পেয়ে খুশি এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ক্যাব’ তানোর উপজেলা শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন, দৈনিক বার্তা পত্রিকার মফস্বল সম্পাদক ও ‘ক্যাব’ জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
তানোর উপজেলা প্রেসক্লাব ও ‘ক্যাব’ তানোর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেভ দ্যা ন্যাচার এন্ড লাইভ এর চেয়ারম্যান ও ‘ক্যাব’ জেলা কমিটির সহসভাপতি মিজানুর রহমান, তনোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গোলাম মোস্তাফা মামুন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি মাহমুদুল আলম মাসুদ বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কয়েক দিন ধরে চলমান শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে।
শেষে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়
