৯০ তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ,৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও নেতৃবৃন্দসহ মোঃ রবিউল ইসলাম (রবি), এর নেতৃত্বে শেরেবাংলানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
১৯ জানুয়ার এই দিনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী পালন করে জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা মুখী কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ের নেতা-নেত্রীগণ, এছাড়াও সারাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা বিভিন্ন পেশাজীবী মানুষ এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন
