আজ ২২ বছর পর রাজশাহীর মাটিতে পা রাখছেন তারেক রহমান
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাদের ভাসশো মতে, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহী মাটিতে পা রাখবেন।
আজ দুপুরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তিনি রাজশাহী অঞ্চলের মানুষের জন্য নিজের ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এই তিন জেলার ১৩টি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এ উপলক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা।
এছাড়া তিনি জনসভা শেষ করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেবেন এবং নওগাঁ জেলার জনসভায় যোগ দিবেন, তারেক রহমান,এরপর তিনি বগুড়া জেলার জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।
