রাজশাহী মহানগরে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসন-২ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার সময় তিনবারের কাউন্সিলর, মোঃ রবিউল ইসলাম মিলুর, নেতৃত্বে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা হয়ে শিক্ষাবোর্ড, জিপিও, সোনালী ব্যাংক, বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তর, শ্রমিক ইউনিয়নে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। প্রচার কার্যক্রম বিকাল ৪ টার সময় শেষ করেন।
এসময় প্রচারণায় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানায় এসময় উপস্থিত ছিলেন, মহানগরীর শ্রমিক নেতা হারু সহ স্থানীয় নেতৃবৃন্দ
