রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু:-
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নায়, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, পৌর বিএনপির সদস্য সচিব হাসান আহমেদ রেজাউল করিম স্বপন, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য শহীদ ও রেন্টু। এছাড়াও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর বুলেট, ছাত্রদল নেতা রিমন রহমান, এসএম সাকিব, হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রচারণার প্রথম দিনে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
